[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

সাকিবের প্রত্যাবর্তনে জোর দিচ্ছে বিসিবি, সরকারের কাছে নথি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০৫ এএম

সংগৃহীত ছবি

জাতীয় দলে সাকিব আল হাসান-এর ফেরাকে ঘিরে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাবেক অধিনায়কের বিরুদ্ধে থাকা আইনি মামলার নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম Cricbuzz এক প্রতিবেদনে জানিয়েছে, এ উদ্যোগে সাকিবের দেশে ফিরে খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।


২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো কীভাবে নিষ্পত্তি হবে—এ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে।


নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগে থেকেই বিষয়টি নিয়ে কথা বলে আসছিলেন। দায়িত্ব নেওয়ার পরও তিনি জানিয়েছেন, দেশের শীর্ষ ক্রিকেটারদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে সরকার সহযোগিতা করবে। একইসঙ্গে মাশরাফি বিন মর্তুজা-র নামও উল্লেখ করেন তিনি।


বিসিবির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সাকিবের মামলাগুলোর অগ্রগতি ও নিরাপত্তা বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। জাতীয় দলের প্রয়োজনের কথাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ রয়েছে বাংলাদেশের। সবকিছু অনুকূলে থাকলে ওই সিরিজ দিয়েই আবার জাতীয় দলে দেখা যেতে পারে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

এসআর

সম্পর্কিত খবর