[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার ভারতের

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩০ পিএম

সংগৃহীত ছবি

টানা ১২ ম্যাচে অপরাজিত থেকে সুপার এইট পর্বে নামা স্বাগতিক ভারত বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আহমেদাবাদে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে ৭৬ রানের বড় ব্যবধানে হারে ভারত।

রানের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়।


এর আগে ২০১০ সালের বিশ্বকাপে ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানের হার ছিল ভারতের সর্বোচ্চ ব্যবধানের হার। এছাড়া ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এই প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্টে পরাজয়ের মুখ দেখল তারা।

মাঝের সময়ে খেলা ২২ ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছিল ভারত, একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
শুরুর ধাক্কায় চাপে ভারত-  রান তাড়ায় নেমে প্রথম দুই ওভারেই ওপেনার ঈশান কিষান ও তিলক ভার্মাকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তখন স্কোরবোর্ডে মাত্র ৫ রান।

এরপর দ্রুত ফেরেন অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর ও অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত।

ষষ্ঠ উইকেটে শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া ৩৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু বাড়তে থাকা প্রয়োজনীয় রান রেটের চাপে সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।


মহারাজের ঘূর্ণিতে ম্যাচ একতরফা- ইনিংসের ১৫তম ওভারে স্পিনার কেসাব মহারাজ টানা তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওই ওভারেই ফেরেন হার্দিক পান্ডিয়া, রিংকু সিং ও আর্শদীপ সিং।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।
৮৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর শিভম দুবে একাই লড়াই চালিয়ে যান। তিনটি ছক্কা ও একটি চারে ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি, যা ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এসআর

সম্পর্কিত খবর