[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২২ এএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া।

প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে ৬৭ রানে পরাজিত করে শক্ত অবস্থান জানিয়ে দিলো অজিরা।
অস্ট্রেলিয়ার ইনিংসে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মার্কাস স্টয়নিস। তিনি ২৯ বলে দুইটি চার ও একটি ছক্কায় ৪৫ রানের ইনিংস খেলেন।

ওপেনার জশ ইংলিশ খেলেন ঝড়ো ইনিংস—১৭ বল মোকাবিলা করে ৬টি চার ও একটি ছক্কায় করেন ৩৭ রান। ম্যাট রেনশ’ও ৩৩ বলে ৩৭ রান যোগ করে দলকে বড় সংগ্রহ গড়তে সহায়তা করেন।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। মাত্র ২৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পার ঘূর্ণি আর নাথান এলিসের গতির সামনে দাঁড়াতে পারেনি আইরিশ ব্যাটাররা। ১৬.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায় দলটি।


আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জর্জ ডকরেল। লরকান টাকার করেন ২৪ রান।
বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ২৩ রান দিয়ে চার উইকেট নেন। নাথান এলিসও দারুণ বোলিং করে ১২ রানে চার উইকেট শিকার করেন।
দাপুটে এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী সূচনা করল অস্ট্রেলিয়া।

এসআর

সম্পর্কিত খবর