[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

সাফজয়ীরা প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ৬:১৪ এএম

ফাইল ছবি

বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার অসামান্য সাফল্যের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন নারী দলের ২৩ জন সদস্য। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সময়, নারী দলের পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুনের অটোগ্রাফসহ একটি জার্সি উপহার দেওয়া হয় তাকে। সংবর্ধনা শেষে প্রধান উপদেষ্টা দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন।

২৩ সদস্যের এই ফুটবল দল ছাড়াও সংবর্ধনায় উপস্থিত ছিলেন প্রধান কোচ পিটার বাটলার ও ম্যানেজার মাহমুদা অনন্যা।

তবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোনো প্রতিনিধি এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গত বুধবার নেপালকে তাদের মাটিতে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। পরদিন, বৃহস্পতিবার দেশে ফেরার পর, সাফজয়ী নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে আনা হয়।

সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের ফুল দিয়ে বরণ করেন এবং পুরস্কার হিসেবে এক কোটি টাকা তুলে দেন।

 

এসআর

সম্পর্কিত খবর