নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ।
একের পর এক জয় তুলে নিয়ে সুপার সিক্স পর্ব শেষ হওয়ার আগেই বিশ্বকাপের মূল আসরে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর এখন তাদের সামনে বাকি রয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচটি।
ডাচ দলও ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে বাংলাদেশ চাইছে কোনো ছাড় না দিয়ে শেষ ম্যাচটিও জিতে বাছাই পর্ব শেষ করতে। দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তারের মতে, বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও দলের আসল লক্ষ্য এখনো পূরণ হয়নি—শিরোপা জেতাই এখন মূল লক্ষ্য।
শনিবার এক প্রতিক্রিয়ায় নাহিদা বলেন, টানা ছয় ম্যাচে জয় পাওয়া দলের জন্য বড় প্রেরণার। শেষ ম্যাচেও জয় ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও জানান, দল হিসেবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ভালো পারফরম্যান্স দেখা যাচ্ছে। বিশেষ করে ব্যাটাররা দারুণ ফর্মে আছেন। বিশ্বকাপের আগে হাতে থাকা কয়েক মাস সময়কে কাজে লাগিয়ে আরও ভালো প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: