[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

বিসিবি পরিচালনা পর্ষদের পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৮:০৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক আজ (২৪ জানুয়ারি) তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, তিনি আজকের বোর্ড সভায় উপস্থিত ছিলেন না।


সুত্রের বরাত দিয়ে জানা গেছে, দেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি এবং বোর্ডের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন ইশতিয়াক সাদেক। তিনি জানান, “গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো দায়িত্ব পালন করার জন্য আমি পর্যাপ্ত সময় দিতে পারিনি। এজন্য নিজেই কিছুটা অনুতপ্ত।”


তিনি আশা প্রকাশ করেছেন যে তার স্থলাভিষিক্ত ব্যক্তি যথাযথ সময় এবং মনোযোগ দিয়ে এই দায়িত্ব সামলাবেন। ইশতিয়াক সাদেক আরও বলেন, “বোর্ড বা অন্য কোনো পরিচালকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। সকলের সঙ্গে আমার সম্পর্ক ভালই। আমি কেবল নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছি।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর