বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়নস ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল 'সিম্ফনি
এজেন্ট' উন্মোচন করেছে টিকটক। এই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত এবং সহজে বিজ্ঞাপন ও প্রচারণার কনটেন্ট তৈরি করতে পারবেন। টিকটক জানিয়েছে, এই এজেন্টিক এআই প্রযুক্তি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে কনটেন্ট তৈরিতে সহায়তা করবে, যা ব্র্যান্ডগুলোকে ব্যবহারকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে এবং সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে।
দ্রুত কনটেন্ট তৈরি: ডিজিটাল বিপণনের চাহিদা মাথায় রেখে তৈরি এই টুলটির মাধ্যমে একটি সাধারণ ধারণা থেকেই মাত্র কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা যাবে।
দক্ষিণ এশিয়ায় সুবিধা: দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাট ব্যবহার করে টিকটকের জন্য উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।
নিরাপত্তা ও স্বচ্ছতা: নতুন এআই টুলটিতে নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে এআই-তৈরি কনটেন্টের লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে, যা স্বচ্ছতা বজায় রাখবে।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তি সৃজনশীলতা। সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বুঝতে, নতুন কনটেন্ট তৈরি করতে এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়ন করতে সহায়তা করবে। টিকটকের ভাষ্যমতে, ব্যবহারকারীরা এখন বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্ট বেশি পছন্দ করায় এই এআইনির্ভর সৃজনশীল টুলটি ব্র্যান্ড, নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করবে।
এসআর