[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ৩:৫০ এএম

সংগৃহীত ছবি

নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে।

বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে দলটি।

দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন।

বাংলাদেশ দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে নির্ধারিত দ্বিতীয় ম্যাচ (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়নি। সেদিনই দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।

উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টার কার্যালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়। সেই বিমানে করেই দেশে ফিরছে বাংলাদেশ দল।

ঢাকায় তাদের পৌঁছানোর কথা বিকেল ৩টা ৩০ মিনিটে। বিমানটি কুর্মিটোলায় অবতরণ করবে। এরপর খেলোয়াড়দের নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর