[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

বিপিএলে অনিশ্চয়তা, মাঝে 'বুড়োদের লিগে' সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫ এএম

ফাইল ছবি

রাত পেরোলেই শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের ফলে বিপিএলে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত। এই অনিশ্চয়তা বুঝতে পেরে সাকিব নিজের নাম লেখিয়েছেন 'বুড়োদের লিগে', অর্থাৎ সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দলে।

এলসিটির দুবাই জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে দলটি তাদের ফেসবুক পেজে। সাবেকদের এই লিগে যোগদান করার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হচ্ছে—সাকিব হয়তো নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন।

সাকিবের দল গত আসরের চ্যাম্পিয়ন ছিল। ওই দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা ছাড়াও খেলেছেন ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা স্যামুয়েল বদ্রি। যদিও আসন্ন এলসিটি আসরের সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে জানানো হয়েছে, বিপিএলের শেষদিকে এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা।

এদিকে, আগামীকাল (সোমবার) শুরু হবে ২০২৫ সালের বিপিএল আসর, যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সাকিবের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, চিটাগাং কিংস স্পষ্টভাবে কিছু জানায়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর