দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের।
অভিষেক টেস্ট খেলতে নেমে প্রথম বলেই আউট হওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে রবিনের। রাবাদার বলে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টের ইনিংসের প্রথম বলেই আউট হওয়ার রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হওয়া চতুর্থ ক্রিকেটার রবিন।
এর আগে ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আব্দুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম অভিষেকের প্রথম বলেই সাজঘরে ফিরেছিলেন।
রবিনের বিদায়ের ধাক্কা সামলানোর আগেই আবারও উইকেট তুলে নেন রাবাদা। এবার তাঁর শিকার হন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। রাবাদার বলে ব্যাটের স্পর্শ লাগিয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দেন তিনি। সাত বল খেলেও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল।
দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৩ ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ রান। ক্রিজে রয়েছেন তানজিদ হাসান তামিম ও শান্ত।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সিমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
এফ/ডি