[email protected] বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

প্রথমবার কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদ, খেলবেন কেন্টের হয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬ ১০:২২ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি

 ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। কেন্টের হয়ে চার ম্যাচের চুক্তিতে আজ থেকে উস্টারশায়ারের বিপক্ষে তিনি মাঠে নামছেন। পরবর্তীতে ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচগুলোতেও কেন্টের প্রতিনিধিত্ব করবেন এই সিলেটি পেসার। দেশের হয়ে ১৮ টেস্টে ৩৪ উইকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০ ম্যাচে ১৯০ উইকেট নেওয়া খালেদ কেন্টের হয়ে দলকে প্রমোশন পাইয়ে দিতে সর্বোচ্চ পারফর্ম করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

​পূর্বে কেন্টে খেলা পেসার হাসান মাহমুদ ও এজেন্টের পরামর্শে খালেদ কেন্টের প্রস্তাবে খুব দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেন। এদিকে কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক দলের ভারসাম্য বাড়াতে তাৎক্ষণিকভাবে খালেদকে দলে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে হাসান মাহমুদের পর খালেদের অন্তর্ভুক্তি ক্লাবটির প্রতি বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের অনুরাগকে আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

এসআর

সম্পর্কিত খবর