[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স, আইসিসির মাসসেরা হলেন সঞ্জু স্যামসন

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ৬:২২ পিএম

সংগৃহীত ছবি

সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন।

তার অসাধারণ নৈপুণ্যের জন্য তাকে মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে আইসিসি।


এই স্বীকৃতি পেয়ে স্যামসন জানান, এমন অর্জন তার জন্য বিশেষ গর্বের। তিনি বলেন, বিশ্বকাপ জয়ে দলের অংশ হতে পারা তার ক্যারিয়ারের অন্যতম বড় পাওয়া।


তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে ভারতীয় দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই এবং দলের সহায়তা ও আস্থাই তাকে ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে।


বিশ্বকাপে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন স্যামসন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৯৭ রানের ইনিংস খেললেও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। এরপর সেমিফাইনাল ও ফাইনাল—দুই ম্যাচেই করেন ৮৯ রান করে। পুরো টুর্নামেন্টে তার মোট সংগ্রহ ছিল ২৭৫ রান।


অন্যদিকে, মার্চ মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের।
এছাড়া, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির প্রেক্ষাপটে ভারতীয় দলে কারা থাকবেন, বিশেষ করে সূর্যকুমার যাদবের ভূমিকা কী হবে—তা নিয়েও আলোচনা শুরু

এসআর

সম্পর্কিত খবর