[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

আইপিএল খেলায় বাধা, এনওসি না পেয়ে আদালতে থুসারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৯:১১ এএম

সংগৃহীত ছবি

আইপিএলে অংশগ্রহণের অনুমতি না পাওয়াকে কেন্দ্র করে শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা ও দেশটির ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ তীব্র আকার নিয়েছে।

শেষ পর্যন্ত বিষয়টি আইনি পথে গড়িয়েছে।
জানা গেছে, থুসারা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বিরুদ্ধে কলম্বোর একটি আদালতে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, অন্যায্যভাবে তাকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি, ফলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলার সুযোগ হারাচ্ছেন।


মামলায় বোর্ডের সভাপতি শাম্মি সিলভাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আদালতের কাছে থুসারার আবেদন—তাকে আইপিএলে খেলার জন্য এনওসি দিতে নির্দেশ দেওয়া হোক এবং এ বিষয়ে তার অধিকার নিশ্চিত করা হোক।


শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, এ মামলার শুনানি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে না পারায় থুসারাকে অনুমতি দেওয়া হয়নি। তবে এই ব্যাখ্যা তিনি প্রত্যাখ্যান করেছেন।


থুসারার দাবি, তার ফিটনেসে কোনো ঘাটতি নেই এবং এর আগেও একই অবস্থায় তিনি এনওসি পেয়েছেন। এমনকি ২০২৪ ও ২০২৫ মৌসুমে আইপিএলে খেলতে কোনো বাধা ছিল না।


উল্লেখ্য, শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে থুসারার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১ মার্চ ২০২৬-এ। নতুন করে চুক্তি না করার সিদ্ধান্তে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর