[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পিএসএলে বল টেম্পারিং অভিযোগ, দুই ম্যাচে নিষিদ্ধ ফখর জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১২:৩৬ পিএম

সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন লাহোর কালান্দার্সের ওপেনার ফখর জামান।

করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে করাচির ইনিংসের শেষ দিকে আম্পায়াররা বলের অস্বাভাবিকতা লক্ষ্য করেন। পরে ভিডিও বিশ্লেষণে দেখা যায়, ফখর জামানসহ দলের কয়েকজন ক্রিকেটার বল নিয়ে সন্দেহজনক আচরণ করছেন।


এ ঘটনার পর আম্পায়াররা বল পরীক্ষা করে তাতে অসঙ্গতি পান এবং তাৎক্ষণিকভাবে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পাশাপাশি লাহোর কালান্দার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়।


পিসিবির আচরণবিধির সংশ্লিষ্ট ধারা ভঙ্গের দায়ে ফখর জামানকে দোষী সাব্যস্ত করে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাটি লিগে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর