[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স, হোবার্টের বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নে রিশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৯:৩০ এএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে নিজের প্রথম মৌসুমেই নজর কাড়লেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

তার ধারাবাহিক বোলিং নৈপুণ্যের ফলেই হোবার্ট হারিকেন্স দলটি প্লে-অফে জায়গা করে নিতে সক্ষম হয়। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দলটির মৌসুমসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।


২০২৫-২৬ মৌসুমে রিশাদ ১১ ইনিংসে বল করে মোট ১৫টি উইকেট তুলে নেন, যা তাকে দলের সর্বোচ্চ উইকেট শিকারির মর্যাদা এনে দেয়। পুরো আসরে তার ইকোনমি রেট ছিল ৭.৮২ এবং গড় ২০.৮৬। এক ম্যাচে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়াই ছিল তার সেরা বোলিং পারফরম্যান্স।


রিশাদের সঙ্গে একই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তার সতীর্থ নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।


বিগ ব্যাশের এবারের আসরের পারফরম্যান্স মূল্যায়ন করে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করবে ক্রিকেট তাসমানিয়া। আগামী বুধবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর