[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে সাহসী লড়াই বাংলার বাঘিনীদের

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৮:২২ এএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত CommBank Stadium–এ অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রায় ২০ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামে বাংলাদেশ-চীন ম্যাচটি দেখতে হাজির ছিলেন ছয় হাজারের বেশি দর্শক। গ্যালারিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিও উপস্থিত থেকে দলকে সমর্থন জুগিয়েছেন।


এশিয়ার ফুটবল শক্তি হিসেবে পরিচিত এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের এশিয়ান মঞ্চে অভিষেক লড়াই।

অভিজ্ঞ ও শিরোপাধারী প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখায় বাংলার বাঘিনীরা।


ম্যাচের বিভিন্ন সময়ে রক্ষণভাগের দৃঢ়তা এবং মাঝমাঠের লড়াকু মনোভাব দর্শকদের দৃষ্টি কাড়ে।

তবে সুযোগ কাজে লাগাতে না পারা এবং চীনের কার্যকর আক্রমণের ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।
স্কোরলাইন বাংলাদেশের পক্ষে না গেলেও মাঠে তাদের সাহস, শৃঙ্খলা ও লড়াই করার মানসিকতা প্রশংসিত হয়েছে।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্স ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


হারলেও আত্মবিশ্বাস ও সম্ভাবনার ছাপ রেখে এশিয়ান আসরের যাত্রা শুরু করল বাংলার বাঘিনীরা।

এসআর

সম্পর্কিত খবর