[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

৪৬ বছর পর এশিয়ান কাপে বাংলাদেশের প্রত্যাবর্তন, নারীদের ঐতিহাসিক অভিযান শুরু

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৭:৪১ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতির পর আবারও এশিয়ার সেরা ফুটবল আসরে নাম লিখিয়েছে বাংলাদেশ।

১৯৮০ সালে পুরুষ দল সর্বশেষ এশিয়ান কাপে অংশ নিয়েছিল। আর এবার প্রথমবারের মতো নারী দল খেলছে মহাদেশীয় এই প্রতিযোগিতায়। সব মিলিয়ে ৪৬ বছর পর বাংলাদেশ আবারও এশিয়ান কাপে মাঠে নামল।


আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এই ম্যাচে কৌশলগত কিছু চমক রেখেছেন কোচ পিটার বাটলার।


দলের অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমাকে শুরুর একাদশে না রেখে তরুণ মিলি আক্তারের ওপর আস্থা রেখেছেন তিনি। জানা গেছে, প্রতিপক্ষের উচ্চতাকে বিবেচনায় রেখে গোলপোস্টে মিলিকে সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিনিয়র ফরোয়ার্ড তহুরা খাতুনও প্রথম একাদশে জায়গা পাননি।


রক্ষণভাগে পাঁচ ডিফেন্ডার নিয়ে দল সাজানো হয়েছে। শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন সামলাচ্ছেন ডিফেন্স। মাঝমাঠে রয়েছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। আক্রমণে একমাত্র ভরসা শামসুন্নাহার সিনিয়র।


নারী এশিয়ান কাপে চীন সর্বোচ্চ ৯ বার শিরোপা জিতেছে এবং ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭তম। বিপরীতে বাংলাদেশ রয়েছে ১১২ নম্বরে। সিনিয়র পর্যায়ে এই প্রথমবার চীনের বিপক্ষে খেলছে বাংলাদেশের ফুটবলাররা।


‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। দিনের প্রথম ম্যাচে উত্তর কোরিয়া ৩-০ ব্যবধানে উজবেকিস্তানকে হারিয়েছে।
বাংলাদেশ একাদশ


শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, নবিরন খাতুন, মিলি আক্তার, উমেহ্লা মারমা ও শামসুন্নাহার সিনিয়র।
চীনের একাদশ
চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা ও জিন কুন।
ঐতিহাসিক এই আসরে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয়, এখন সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

এসআর

সম্পর্কিত খবর