[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ভ্রমণ জটিলতা, দেশে ফিরতে পারেননি মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৭ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে ফ্লাইট জটিলতায় পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।


মুশফিক জানান, কয়েক দিন আগে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যান। ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তার। সে অনুযায়ী সকালে জেদ্দা থেকে দুবাইগামী Emirates-এর একটি ফ্লাইটে (ইকে-০৮০৬) ওঠেন তিনি।


তবে আকাশপথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইটটি গন্তব্যে যেতে পারেনি এবং জেদ্দায় ফিরে আসে। মুশফিক তার পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবেই এই ভ্রমণ জটিলতা তৈরি হয়েছে।


বর্তমানে তিনি জেদ্দাতেই অবস্থান করছেন বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর