[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

আইসিসির মাসসেরা: দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে সোবহানার কীর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন সোবহানা মোস্তারি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার জিতে দেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন সোবহানা।


এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই সম্মান অর্জন করেছিলেন নাহিদা আক্তার।


সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। ওই টুর্নামেন্টে ৪৫.৮০ গড়ে এবং ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করে নজর কাড়েন সোবহানা, যা তাকে মাসসেরা হওয়ার দৌড়ে এগিয়ে রাখে।


এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিস। তবে পারফরম্যান্সের বিচারে সবার ওপরে জায়গা করে নেন বাংলাদেশের এই ব্যাটার।


বাছাইপর্বে টানা ছয় ম্যাচ জিতে বাংলাদেশ নারী দল জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে।


এদিকে পুরুষদের বিভাগেও জানুয়ারির সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বে মাসসেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারল মিচেল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর