[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আগামী ২৫ বছর গরমকালে হজ হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন ২০২৫ ৮:৫৭ এএম

সংগৃহীত ছবি

আগামী ২৫ বছর হজ পালনে গরমের কষ্ট আর পোহাতে হবে না মুসল্লিদের।

২০২৬ সাল থেকে ধাপে ধাপে হজের সময়সীমা স্থানান্তরিত হবে বসন্ত, শীত ও শরতের মতো তুলনামূলকভাবে স্বস্তিকর মৌসুমে। গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM)-এর বরাতে এই তথ্য জানানো হয়েছে।

এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাতানি জানান, ২০২৫ সালে অনুষ্ঠিতব্য হজ হবে গ্রীষ্মের শেষ হজ।

এরপর শুরু হবে অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়ার সময়। তিনি বলেন, “পরবর্তী আট বছর হজ অনুষ্ঠিত হবে বসন্তে, এরপর আট বছর শীতে এবং পরবর্তী আট বছর শরতে। এভাবে ধাপে ধাপে ২০৫০ সালের দিকে হজ আবার গ্রীষ্মে ফিরে আসবে।”

এই সময়সূচি চাঁদের গতিপথ অনুযায়ী হিজরি পঞ্জিকার ভিত্তিতে তৈরি করা হয়েছে। যেহেতু হিজরি বছর গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১১ দিন ছোট, তাই প্রতিবছর হজের সময়ও এগিয়ে আসে।

২০২৬ থেকে ২০৫০ সাল পর্যন্ত হজের মৌসুমভিত্তিক সময়সূচি:

  • ২০২৬–২০৩৩: বসন্তকাল (মার্চ–মে)
  • ২০৩৪–২০৪১: শীতকাল (ডিসেম্বর–ফেব্রুয়ারি)
  • ২০৪২–২০৪৯: শরৎকাল (সেপ্টেম্বর–নভেম্বর)
  • ২০৫০: গ্রীষ্মকাল (আগস্টে হজ)

আবহাওয়ার এই পরিবর্তন হজযাত্রীদের জন্য বিশেষ স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বয়স্ক ও স্বাস্থ্যগত সমস্যায় ভোগা মুসল্লিদের জন্য এটি হবে সহায়ক।

একইসঙ্গে, হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য জনসমাগম, নিরাপত্তা এবং লজিস্টিক পরিকল্পনাও আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এসআর

সম্পর্কিত খবর