[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

এবার হজযাত্রীদের বয়স নির্ধারণ করে দিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ১১:০৭ এএম

ফাইল ছবি

আগামী বছরের হজযাত্রার জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২৫ সালের হজ মৌসুমে হজ পালনে আগ্রহীদের ন্যূনতম বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সৌদি কর্তৃপক্ষ এই বয়সসীমা নির্ধারণ করেছে।

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার অধীনে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে তাদের অভিভাবকের পরিবর্তে প্রাক-নিবন্ধিত অন্য কোনো হজযাত্রীকে প্রতিস্থাপনের সুযোগ রাখা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর