জুমার আজান হওয়ার পর থেকে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে আল্লাহর স্মরণের দিকে ধাবিত
হওয়া আবশ্যক বা ওয়াজিব। আজানের পর কেনাবেচাসহ অন্যান্য পার্থিব ব্যস্ততায় যুক্ত থাকা শরিয়ত অনুযায়ী জায়েজ নয়। পবিত্র কুরআনের সুরা আল-জুমুআর ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জুমার আজানের পর বেচাকেনা বন্ধ করে দ্রুত নামাজের জন্য উপস্থিত হওয়ার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন।
যাদের ওপর জুমার নামাজ ফরজ, আজান শোনামাত্রই তাদের সমস্ত কাজ স্থগিত রেখে জুমার খুতবা ও নামাজের জন্য মসজিদে যাওয়া কর্তব্য। খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে পৌঁছানোর চেষ্টা করা উচিত। তবে কোনো কারণে দেরি হয়ে খুতবা শুনতে না পারলেও নামাজ বাতিল হয় না, যদিও এতে খুতবা শোনার বিশেষ সওয়াব ও ফজিলত থেকে বঞ্চিত হতে হয়। তাই জুমার দিনে পার্থিব কাজকে প্রাধান্য না দিয়ে সময়ে মসজিদে উপস্থিত হওয়ার জন্য মুসলিমদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে।
এইচ/এম