[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

৪১ দিন পর খুলেছে আল আকসা মসজিদ: মুসল্লিদের ঢল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৬:১৯ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান: টানা ৬ সপ্তাহ (৪১ দিন) বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফজর থেকে ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমের আল আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে।

ফজরেই উপচে পড়া ভিড়: মসজিদ খোলার প্রথম দিনেই ফজর নামাজ আদায় করতে প্রায় ৩ হাজার মুসল্লি আল আকসায় সমবেত হন।

​বন্ধের প্রেক্ষাপট: ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে সামরিক উত্তজনা এবং যুদ্ধের অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দখলদার ইসরায়েলি বাহিনী মসজিদটি বন্ধ করে দিয়েছিল।

​প্রথমবারের মতো ঈদে বাধা: ১৯৬৭ সালে জেরুজালেম দখলের পর এই প্রথম অবৈধভাবে আল আকসায় রমজানের শেষ দশকের ইতিকাফ ও ঈদুল ফিতরের নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল।

​আবেগঘন পরিবেশ: দীর্ঘ দিন পর পবিত্র এই স্থানে প্রবেশ করতে পেরে অনেক ফিলিস্তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

​বিধি-নিষেধ বহাল: ইরান ও আমেরিকা-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর মসজিদটি খুলে দেওয়া হলেও এখনো যাতায়াতের ওপর কঠোর বিধি-নিষেধ বহাল রেখেছে দখলদার বাহিনী।

​নিরাপত্তা শঙ্কা: গত ছয় সপ্তাহ জুড়ে জেরুজালেম শহর ও পবিত্র স্থানগুলোতে দফায় দফায় কঠোর কড়াকড়ি ও বন্ধের চিত্র দেখা গেছে।

এসআর

সম্পর্কিত খবর