[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বর্ণের অলঙ্কারের জাকাত আদায়ের বিধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১০:০৭ পিএম

ইসলামি বিধান অনুযায়ী, স্বর্ণ বা রৌপ্যের মালিকানা যার কাছে থাকবে, জাকাত আদায়ের দায়িত্বও তার ওপরই বর্তায়। সাম্প্রতিক এক

 ধর্মীয় ফতোয়ায় জানানো হয়েছে, ১২ ভরি স্বর্ণের মালিক যদি কোনো নারী হন, তবে তার স্বামীর সামর্থ্য না থাকলেও তাকেই সেই জাকাত আদায় করতে হবে।

জাকাত আদায়ের পর্যাপ্ত নগদ অর্থ না থাকলে প্রয়োজনে অলঙ্কারের কিছু অংশ বিক্রি করে হলেও এই ফরজ দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এক্ষেত্রে হাদিসের উদ্ধৃতি দিয়ে সতর্ক করা হয়েছে যে, সম্পদের জাকাত আদায় না করা পরকালে কঠিন শাস্তির কারণ হতে পারে। বৈবাহিক বা পারিবারিক খরচের দোহাই দিয়ে জাকাত কম দেওয়ার বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ইসলামে নেই।

এসআর

সম্পর্কিত খবর