[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

কত টাকা থাকলে ফিতরা ওয়াজিব, জেনে নিন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৩:১১ পিএম

সংগৃহীত ছবি

রমজান শেষে ঈদুল ফিতরকে সামনে রেখে সাদাকাতুল ফিতর ও জাকাতের নেসাব নিয়ে মুসলিম সমাজে আগ্রহ বাড়ে।

ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত ও ফিতরা আদায় করা ওয়াজিব হয়।


সাদাকাতুল ফিতর কী?
‘সাদাকা’ অর্থ দান, আর ‘ফিতর’ অর্থ রোজা ভঙ্গ করা। এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনে অসহায়-দরিদ্রদের সহায়তার উদ্দেশ্যে যে দান দেওয়া হয়, তাকেই সাদাকাতুল ফিতর বলা হয়।

হাদিসে বর্ণিত আছে—ছোট-বড় সবার পক্ষ থেকেই ফিতরা আদায়ের নির্দেশ রয়েছে। নাবালেগ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রে তার অভিভাবক সম্পদ থেকে ফিতরা আদায় করবেন (রদ্দুল মুহতার ২/৩৫৯)।


কার ওপর ফিতরা ও জাকাত ওয়াজিব?
প্রয়োজনীয় ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে কারও কাছে যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্যের সম্পদ থাকে, তবে তার ওপর জাকাত ও ফিতরা প্রযোজ্য হবে।

 


রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া-র দারুল ইফতা বিভাগ ১৪৪৭ হিজরি/২০২৬ সালের জন্য যে হিসাব জানিয়েছে, তাতে ৫২.৫ ভরি রুপার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা।


ঘোষণা অনুযায়ী, কারও কাছে পূর্ণ এক বছর ধরে ন্যূনতম ২,৩০,০০০ টাকা সমপরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে।
ঈদুল ফিতরের দিন সকালে একই পরিমাণ সম্পদ বা নগদ অর্থ থাকলে ফিতরা দিতে হবে।


বিজ্ঞপ্তিতে প্রধান মুফতি মনসূরুল হকের স্বাক্ষর রয়েছে।


স্বর্ণের ক্ষেত্রে জাকাতের হিসাব- বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-এর ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের দর অনুযায়ী স্বর্ণের বাজারমূল্য নির্ধারণ করে জাকাতযোগ্য মূল্য হিসাব করার পর মোট মূল্যের ওপর ২.৫ শতাংশ হারে জাকাত দিতে হবে।
২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন স্বর্ণের ক্ষেত্রে বাজারমূল্য থেকে নির্ধারিত অংশ বাদ দিয়ে জাকাতযোগ্য পরিমাণ নির্ধারণ করা হয়েছে।


ফিতরার পরিমাণ (খাদ্যদ্রব্য অনুযায়ী)
দারুল ইফতার হিসাব অনুযায়ী—
কিশমিশ (৩.৩ কেজি): প্রায় ২,৮০০ টাকা
পনির (৩.৩ কেজি): প্রায় ২,৬৫০ টাকা
খেজুর (৩.৩ কেজি): প্রায় ২,০০০ টাকা
যব (৩.৩ কেজি): প্রায় ৪৫০ টাকা
গম/আটা (১.৬৫ কেজি): প্রায় ১০০ টাকা


তবে স্থানীয় বাজারদরের ভিন্নতার কারণে এলাকাভেদে এ অঙ্ক কিছুটা কম-বেশি হতে পারে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে।


ধর্মীয় বিধান যথাযথভাবে পালনের জন্য নিজ নিজ এলাকার বর্তমান বাজারদর যাচাই করে জাকাত ও ফিতরা আদায় করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর