[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শরিফ ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। আগামী শনিবার (২০ ডিসেম্বর) জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, শরিফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

ডা. আহাদ আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ত্যাগ করবে এবং সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সম্ভাবনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার জানাজা অনুষ্ঠিত হবে। 

এসআর

সম্পর্কিত খবর