[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৪:৫২ এএম

জান্নাত আরা রুমী

রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশের একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। 

এসআর

সম্পর্কিত খবর