[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

জামায়াত শুধু মুখে নয়, অন্তরে স্বাধীনতার চেতনা ধারণ করে : মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ৫:৫৫ পিএম

ফাইল ছবি

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামী শুধু মুখে স্বাধীনতার কথা বলে না, বরং অন্তরে ধারণ করে।

প্রকৃত দেশপ্রেম মানে সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতা। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা টেন্ডারবাজির মামলা না থাকাই এর প্রমাণ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিজয় র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও বাংলাদেশ আজও বৈষম্যহীন ও শোষণমুক্ত রাষ্ট্রে পরিণত হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণের যে স্বপ্ন গড়ে উঠেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।

মাসুদ সাঈদী আরও বলেন, যারা আন্দোলন ও অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছেন, তাদের একটাই দাবি ছিল—একটি মর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু যারা কেবল মুখে স্বাধীনতার চেতনার কথা বলেছে, তাদের অনেকেই দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা জাতির গর্ব। তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না করলে ভবিষ্যতে আর নতুন যোদ্ধা তৈরি হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ। আরও বক্তব্য দেন জেলা ও পৌর জামায়াত এবং ছাত্রশিবিরের নেতারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর