[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ড. ইউনূস চাইলে আ. লীগের প্রধান হতে পারেন : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৮:০৫ এএম

সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন।

তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান করা যেতে পারে। প্রধান উপদেষ্টা চাইলে নিজেও এই দায়িত্ব নিতে পারেন।”

তিনি আরও দাবি করেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ হয়েছে। এখন চাইলে তারা পুনর্গঠনের দায়িত্বও নিতে পারেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”

স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি পত্রিকার ফটোকার্ডও শেয়ার করেন, যেখানে ড. ইউনূসকে উদ্ধৃত করে বলা হয়েছে— আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং যেকোনো সময় এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

প্রধান উপদেষ্টার এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। 

এসআর

সম্পর্কিত খবর