[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার বোন ও তাজউদ্দীন আহমদের কন্যা মাহজাবিন আহমদ মিমি। তিনি জানান, “সোহেল তাজের বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে।” কবে এ ঘটনা ঘটে জানতে চাইলে মিমি বলেন, “সম্ভবত বুধবার।

বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, সোহেল তাজের ওপর ‘ভ্রমণরোধ’ জারি থাকায় তিনি দেশত্যাগ করতে পারেননি।

সোহেল তাজ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে ২০০১ সালে প্রথমবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালে পুনরায় নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

তবে একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান তিনি।

এসআর

সম্পর্কিত খবর