[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সরকার গঠনে সবচেয়ে এগিয়ে বিএনপি: ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:৩৪ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মতামত নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ভোটার বিশ্বাস করেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার এই ফলাফল প্রকাশ করেন।

জরিপটি দেশের ৮টি বিভাগ ও ৬৪ জেলা জুড়ে ৯ হাজার ৩৯৮টি পরিবার/খনার ১০ হাজার ৪১৩ জন ভোটারকে অন্তর্ভুক্ত করে পরিচালিত হয়।

সমর্থনের হার

  • বিএনপি: ৪১.৩০%
  • জামায়াতে ইসলামী: ৩০.৩০%
  • আওয়ামী লীগ: ১৮.৮০%
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৪.১০%

আঞ্চলিক চিত্র

জরিপ অনুযায়ী, বিএনপি ৬টি বিভাগে এগিয়ে, জামায়াতে ইসলামী এগিয়ে আছে রংপুরে, আর আওয়ামী লীগ শীর্ষে রয়েছে বরিশালে।

এছাড়া, অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫.৫৮ শতাংশ ভোটার মনে করেন, আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার আগে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।

জরিপ বিশ্লেষণে দেখা যায়, জনপ্রিয়তার দিক থেকে বিএনপি বর্তমানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর