[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ৭:১৮ এএম

সংগৃহীত ছবি

আগস্ট দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “৮ নয়, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।”

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সরকারপ্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে একই মত পোষণ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও। তারা বলেন, সরকার পতনের দিন ৫ আগস্টই বাস্তব অর্থে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে মতভেদ থাকলেও বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এসআর

সম্পর্কিত খবর