[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন ২০২৫ ৯:২০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে প্রায় সব রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়।

সোমবার (২ জুন) রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, "কমিশনের আহ্বানে অংশ নিয়ে আমরা আমাদের মতামত উপস্থাপন করেছি। আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে।"

তিনি আরও জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা জরুরি বলে বিএনপি মনে করে। 

এসআর

সম্পর্কিত খবর