[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে ২০২৫ ১০:০৬ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে জনগণের বিশ্বাস ও ভালোবাসা ক্ষুণ্ন হয়।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে দেখা উচিত।”

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “দেশের অগ্রগতির জন্য বিএনপির হাতে রয়েছে একাধিক উন্নয়ন পরিকল্পনা। এসব বাস্তবায়নের জন্য একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকারের প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। নানা সংস্কারের আলোচনা হলেও এর বাস্তব অগ্রগতি নেই। এতে বোঝা যাচ্ছে, সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। 

এসআর

সম্পর্কিত খবর