[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে ২০২৫ ৭:৩৪ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 ভবিষ্যতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে।"

বুধবার (২৮ মে) সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন সকাল সাড়ে ৯টায় কারামুক্ত হন এটিএম আজহার, পরে দলের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

ডা. শফিকুর রহমান এটিএম আজহারকে ‘মজলুম নেতা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, "তিনি যেন আগামীতেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, সেজন্য সকলের দোয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, “দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত প্রয়াসেই স্বৈরাচারের পতন ঘটেছে। এটি কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয় বরং জাতীয় ঐক্যের ফল।”

অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ, মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর