[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইসি ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৫ ৭:৪৫ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসি ভবনের সামনে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) দুপুর ১২টার পর এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বিক্ষোভ শুরু হয়। মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হন।

প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভবনে ঢোকার চেষ্টা করেন।

তবে তারা ভবনে প্রবেশ করতে না পেরে মূল গেইটের সামনে অবস্থান নেন এবং স্লোগান দেন—“এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার।”

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসি ভবনের সামনের ও পেছনের অংশে কঠোর অবস্থানে ছিল।

ভবনের সামনের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। 

এসআর

সম্পর্কিত খবর