[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জুলাই স্পিরিট’-এর সঙ্গে প্রতারণাকারীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে ২০২৫ ৭:৩৪ এএম

সংগৃহীত ছবি

জুলাই স্পিরিট’-এর আদর্শ ও আত্মত্যাগের সঙ্গে যারা প্রতারণা করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি লেখেন, “শহীদদের রক্তে রঞ্জিত ‘জুলাই স্পিরিট’-এর সঙ্গে যারাই বিশ্বাসঘাতকতা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”

এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপির ছাত্র-জনতা শাখা, যার নেতৃত্বে ছিলেন দলটির নেতা হাসানাত আব্দুল্লাহ। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও কয়েকজন নেতাও কর্মসূচিতে যোগ দেন।

এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে শিবির সভাপতি আরও একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জুলাইকে পরাজিত হতে দেওয়া যাবে না। শহীদদের রক্তের প্রতি আমাদের দায় আছে। আমাদের লক্ষ্য—চূড়ান্ত বিপ্লব। 

এসআর

সম্পর্কিত খবর