[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে কিছু সময় লাগবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৯:৩৮ এএম

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার, তা এখনও পুরোপুরি তৈরি করা সম্ভব হয়নি।

তবে অল্প কিছু সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যাবে এবং তিনি অবশ্যই দেশে ফিরবেন।”

রোববার দুপুরে প্রায় দুই সপ্তাহের লন্ডন সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাহউদ্দিন।

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। কিন্তু তার ফিরতে উপযুক্ত পরিবেশ তৈরির কাজ এখনও চলছে। এটি সম্পন্ন হলে তিনি দেশে আসবেন।"

তারেক রহমানের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে ধীরে ধীরে তথ্য জানানো হবে। তবে তিনি ঐক্যের গুরুত্বের কথা বলেছেন।"

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, “বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সৃষ্টি হয়েছে, তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অগ্রসর হওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। তবে এটি ভাসা ভাসা সময় না হয়ে, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সঠিক রোডম্যাপ প্রদান করা উচিত।” তিনি বলেন, "নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা তা স্বাগত জানাব, তবে তা যেন কিংস পার্টির মতো না হয়।"

 

এসআর

সম্পর্কিত খবর