বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান
মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন টুকুকে দেখতে গিয়ে তিনি অসুস্থ মন্ত্রীর সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যের সর্বশেষ আপডেট সম্পর্কে অবহিত হন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বর্ষীয়ান এই রাজনীতিকের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এসআর