[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

মহাসড়কে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি দল মহাসড়কের কয়েকটি স্থানে আকস্মিক মিছিল করে।

খবর পেয়ে অভিযান চালিয়ে রাতেই বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুণ্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে প্রথম চারজন সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের চালক এবং বাকি নয়জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারদের বেশিরভাগই সাভার পৌর এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে তথ্য পাওয়া গেছে।

এদিকে, সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বুধবার সকালে মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আদালতে পাঠানো হবে।

এসআর

সম্পর্কিত খবর