[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদসহ বিএনপির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ৪:৩৩ এএম

ফাইল  ছবি

সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।

তাদের প্রস্তাবে সংবিধানে উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি পদ সংযোজন, পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে না পারা, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা, এবং গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ লিখিত প্রস্তাবটি কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে তুলে দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘‘সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।’’

এদিকে, বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে দশটি কমিশন গঠন করলেও, বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান এবং নির্বাচনী সংস্কারের বিষয়গুলো।

 

এসআর

সম্পর্কিত খবর