[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থাভাবে ভর্তি অনিশ্চিত, শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা বাসিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষায় ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়া এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার (১৭ মে) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে ওই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সিদ্ধেশ্বরী কলেজের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে ইচ্ছুক এক শিক্ষার্থী পারিবারিক আর্থিক সংকটের কারণে ভর্তি ফি জোগাড় করতে পারছিলেন না। ফলে তার শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে।

বিষয়টি স্থানীয় কয়েকজন শিক্ষার্থী ও সহপাঠীর মাধ্যমে জানতে পারেন ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত। পরে তিনি ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়ে শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করেন।


এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ছাত্ররাজনীতির মানবিক দিককে তুলে ধরে। অনেক মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র অর্থ সংকটের কারণে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ে।

এমন পরিস্থিতিতে সহায়তার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
সহায়তা পাওয়া শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, ভর্তি নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা। সময়মতো সহায়তা পাওয়ায় শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার পথ সহজ হয়েছে।


ছাত্রদলের এ মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে, রাজনৈতিক সংগঠনগুলোর এমন শিক্ষাবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার করে।

এসআর

সম্পর্কিত খবর