[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ১২:০১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বিএনপি জনগণের রায় নিয়ে তাদের সাথে প্রতারণা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে

 রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

​ডা. শফিকুর রহমান বলেন, সুস্থ রাজনীতির ধারা বজায় রাখতে দেশের বৃহত্তর স্বার্থে জামায়াত নির্বাচনের ফলাফল মেনে নিলেও জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’ করে জুলাইয়ের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, সাবেক একজন উপদেষ্টা ও বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই গত নির্বাচনে কারচুপির বিষয়টি স্পষ্ট হয়েছে।

​জামায়াত আমিরের ভাষ্যমতে, বিএনপি সরকার সংবিধানকে ইচ্ছামতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করছে। এমতাবস্থায় জনস্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে বলে তিনি জানান। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে।

​দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে রাজপথে গর্জে ওঠার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান ঘোষণা দেন যে, সংসদ এবং রাজপথ—উভয় জায়গাতেই জনগণের এজেন্ডা নিয়ে জামায়াতে ইসলামী সরব থাকবে এবং সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াবে।

এসআর

সম্পর্কিত খবর