[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ৫:৪৩ পিএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদার এই নেতা।

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, “আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও তার মনোবল অত্যন্ত দৃঢ় রয়েছে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনকে নিয়ে গর্বিত এবং গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা দেশের মানুষের জন্য অনুপ্রেরণা। তিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামের প্রতীক।”

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন হুমায়ুন কবীর। তিনি বিদেশে থাকাকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনে ভূমিকা রাখেন।

হুমায়ুন কবীর খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে সাক্ষাৎ করেছেন।

বেগম জিয়ার মনোবল এখনও দৃঢ়।

হুমায়ুন কবীর ১৫ বছর পর দেশে ফিরেছেন।

 

এসআর

সম্পর্কিত খবর