[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

এবার খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৯:৫৩ পিএম

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী পিরোজপুর জেলায় অনুদান হিসেবে পাওয়া সৌদি আরবের খেজুরের হিসাব

 জনসমক্ষে তুলে ধরেছেন। বুধবার (১১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

​মাসুদ সাঈদী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলার উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে মোট ১৩৯ কার্টন খেজুর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে তার নির্বাচনী এলাকার পিরোজপুর সদরে ১৮ কার্টন, নাজিরপুরে ২৪ কার্টন এবং জিয়ানগরে ১৪ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

​ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এই খেজুর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়, বরং প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের 'কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার' থেকে বাংলাদেশের মানুষের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে।

​তিনি আরও জানান, বরাদ্দকৃত মোট ৫৬ কার্টন খেজুর প্রকৃত অসহায় ও দুস্থ মানুষ এবং মাদ্রাসা-এতিমখানায় বিতরণের জন্য উপজেলা প্রশাসন তালিকা প্রস্তুত করছে। অতীতে এই বিতরণ প্রক্রিয়ায় কোনো দুর্নীতির নজির নেই উল্লেখ করে তিনি আশাপ্রকাশ করেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডের উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই উপহার পৌঁছে যাবে। এই বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেছেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর