[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

মধ্যরাতে লাইভে এসে যে প্রতিশ্রুতি দিলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১০:১৪ পিএম

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত

 মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তাঁর নির্বাচনি এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেছেন।

নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি 'জবাবদিহিতা' নামে একটি বিশেষ ফেসবুক পেজ খোলার ঘোষণা দেন, যেখানে প্রকল্পের বরাদ্দ ও অগ্রগতির তথ্য নিয়মিত প্রকাশ করা হবে।

​লাইভে তিনি দেবীদ্বারের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে বর্ষার আগেই চলমান কাজগুলো শেষ করার জন্য ঠিকাদারদের কড়া নির্দেশ দেন।

এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ২৩,৭১৬টি ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

এসআর

সম্পর্কিত খবর