[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ১১:৫৭ পিএম

ফাইল ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল থেকেই ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরের বিভিন্ন সড়কে অবস্থান নেন।

এছাড়া আশপাশের জেলা থেকেও বাসযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে থাকেন।

বিপুল জনসমাগমের কারণে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, আগারগাঁও, এবং মানিক মিয়া এভিনিউ এলাকার যানবাহন চলাচলেও প্রভাব পড়েছে।

বিজয় সরণি মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির কর্মসূচির কারণে রাস্তায় চাপ বৃদ্ধি পেয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর