দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে রয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে এবং গণতান্ত্রিক কাঠামোকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে। যেসব প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে, সেগুলোকে কার্যকর ও শক্তিশালী করতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষের সমর্থনেই তিনি কাজ করার সুযোগ পেয়েছেন এবং তাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকার গঠনের পর তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে তিনি এলাকায় আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন।
এদিন বিকেলে Eco-Social Development Organization (ESDO) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এছাড়া শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার সূচি রয়েছে। নির্ধারিত কর্মসূচি শেষে পরদিন সকালে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: