[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে অসুস্থ জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর