[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি জোটের, সরকার গঠনের পথে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০৫ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ প্রায় নিশ্চিত হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, ঘোষিত ২২১টি আসনের মধ্যে বিএনপি জোট এগিয়ে রয়েছে ১৭১টিতে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টিতে।


ফল ঘোষণা চলমান থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে জয়-পরাজয়ের চিত্র স্পষ্ট হয়েছে। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও-1 আসনে জয় পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এদিকে ঢাকা-১৫ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কুমিল্লা-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

রংপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন জামায়াত জোটের প্রার্থী আখতার হোসেন।
রংপুর-১ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন বলে জানা গেছে।

একইভাবে রংপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এটিএম আজহারুল ইসলামও বেসরকারি ফলাফলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষ হলে আসনসংখ্যার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

 

এসআর

সম্পর্কিত খবর